1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী, পাইকেরছড়া ও তিলাই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করছে উপজেলা বিএনপি। শনিবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ‍্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

ওই তিনটি ইউনিয়নেই ৩১ সদস‍্য বিশিষ্ট পূনাঙ্গ আহবায়ক কমিটি দেয়া হয়েছে।চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে আহবায়ক, লুৎফর রহমানকে সদস‍্য সচিব, পাইকেরছড়া ইউনিয়নে আবুল কাশেমকে আহবায়ক, মতিয়ার রহমানকে সদস‍্য সচিব এব তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহবায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব করে  ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত আহবায়ক শাহ জালাল,পাইকেরছড়া ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত আহবায়ক আবুল কাশেম ও তিলাই ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা বিএনপি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি দিয়ছেন।আমরা আশা করছি আমাদের এই কমিটি আগামী দিনগুলোতে দলের সবাইকে সাথে নিয়ে দলের সন্মানিত চেয়ারম‍্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ও দেশ পূর্নগঠনে এগিয়ে যাব।

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন  উপজেলার ১০ টি ইউনিয়নের মধ‍্যে আমরা তিনটি ইউনিয়নে দলের নেতাদের অতীতের ত‍্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক পযালোচনা করে  ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছি। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতেও শীঘ্রই আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )