শুক্রবার (২২ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলায় বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধনে এই কথাগুলো বলেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদীসহ অনেকে।
এরপর তিনি হাকিমপুর উপজেলায় যান এবং সাধারণ মানুষদের সাথে মতবিনিময় করেন।