


দিনাজপুরের হিলিতে ২০২৬ সালের বিশ্বকার্প ফুটবলে ব্রাজিলের সমর্থকদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা গেট থেকে সমর্থকরা বিশাল একটি ব্রাজিলের পতাকা নিয়ে র্যালী বের করেন। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি রেলষ্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা গানের তালে তালে নাচে ও আনন্দ করেন। এতে ব্যান্ডপাটি ও সাউন্ডবক্স দিয়ে বাদ্যযন্ত্রের সুরে সুরে আনন্দ উল্লাস করেন তারা।
মিছিল শেষে সমর্থকরা বলেন, আমরা ব্রাজিলকে ভালোবাসি বলেই সার্পোট করি। তাই নিজেদের টাকা খরচ করেই আমরা দুর-দুরান্ত থেকে এই মিছিলে অংশগ্রহন করেছি। বিগতদিনগুলোতে যেভাবে আমরা চাম্পিয়ন হয়েছি এইবারও চাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে আর্জেটিনা তারা এইবার ফাইণালে যেতে পারবে কি না সন্দেহ আছে।