1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অতিরিক্ত তাপদাহে হিলিতে কদর বেড়েছে তালের শাঁসের | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

অতিরিক্ত তাপদাহে হিলিতে কদর বেড়েছে তালের শাঁসের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে আজকে দুপুরের তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অতি তাপদাহে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের সাধারণ খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন। তাই গরমের হাত থেকে কিছুটা রক্ষা পেতে তালের শাঁসের উপর ঝুঁকে পড়ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষরা। ভিড় করছেন তালের শাঁসের দোকানে। বিক্রিও হচ্ছে তুমুলহারে, যেন দম ফেলার সুযোগ নেই বিক্রেতার। একদিকে তালের শাঁস কাটছেন অপরদিকে শেষ হয়ে যাচ্ছে। ক্রেতারা লাইন ধরে নিচ্ছেন এই শাঁস।

কথা হয় বাজারে তালের শাঁস বিক্রেতা মামুনের সাথে তিনি বলেন, আমি ফল মুলের দোকান করি।কিন্তু কয়েকদিনের অতি তাপদাহের কারনে তালের শাঁস বিক্রি করতে শুরু করেছি। তবে বিক্রি করতে এসে দেখছি এর চাহিদা অনেক। একদিকে কাটছি আরেক দিকে শেষ হয়ে যাচ্ছে। ক্রেতাদেরকে চাহিদা অনুযায়ী দিতে পারছিনা। সবাই লাইন ধরে দাড়িয়ে থেকে নিয়ে যাচ্ছে। এই সব তাল আমি জয়পুরহাট থেকে নিয়ে আসছি। প্রতি পিচ তালের শাঁস বিক্রি করছি ৬ টাকা করে। প্রতি হালি বিক্রি করছি ২০ থেকে ২৫ টাকা।

এদিকে তালের শাঁস নিতে আসা ক্রেতারা বলেন, বেশ কিছুদিন ধরে হিলিতে অতি তাপমাত্রার কারনে প্রচুর রোদ আর গরম পড়েছে। নিজেদের অস্বস্তি লাগছে যার কারণে ফ্রিজের খাবার ঠান্ডা পানি পাশাপাশি তালের শাঁস এই গরমে খুবই উপকার যার কারণে আমরা এই শাঁস নিতে আসছি। কিন্তু শাঁসের দাম বেশি নিচ্ছেন। আর একটু দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )