1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিল্লা বিয়ে কবিরা গুনাহ, জড়িতদের ওপর অভিশাপ: আজহারী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

হিল্লা বিয়ে কবিরা গুনাহ, জড়িতদের ওপর অভিশাপ: আজহারী

ধর্ম ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২ জন দেখেছেন

হিল্লা বিয়ের নামে ‘সাজানো বা পাতানো বিয়ে’কে কবিরা গুনাহ আখ্যা দিয়ে এ ধরনের প্রথা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি রাসুলুল্লাহ (স.)-এর একটি হাদিস উল্লেখ করেন- নবীজি বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঁঠা সম্পর্কে অবহিত করব না?’ সাহাবিরা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’ তিনি বলেন, ‘সে হলো তাহলীলকারী। আল্লাহ তাহলীলকারী এবং যার জন্য তাহলীল করা হয়, তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন।’

 

(সুনানে ইবনে মাজাহ: ১৯৩৬)
আজহারী বলেন, শরিয়তের প্রতিটি বিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যা সব যুগে ও সব সমাজে মানবকল্যাণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরিয়তের কোনো বিধানকে অপব্যবহার করা বা কৌশলে অতিক্রম করার চেষ্টা কোনো সচেতন মুসলিমের কাজ হতে পারে না। তিনি বলেন, হাদিসে যে ‘তাহলীল’ বা ‘হিল্লা’ বিয়ের নিন্দা করা হয়েছে, তা হলো এমন বিয়ে, যা পূর্বপরিকল্পিতভাবে কেবল প্রথম স্বামীর জন্য কোনো নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। এ ধরনের সাজানো বা পাতানো বিয়ে কবিরা গুনাহ।

 

তবে তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং পরবর্তীতে সেই বিয়ে স্বাভাবিক কারণেই বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত পূর্ণ হওয়ার পর পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন। পোস্টের শেষাংশে আজহারী বলেন, নিষিদ্ধ হলো ‘হালাল করার উদ্দেশ্যে সাজানো বা পাতানো বিয়ে’; তবে স্বাভাবিক বিবাহের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি আল্লাহ তাআলার কাছে সকলকে ফিতনা থেকে হেফাজতের দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )