


সিন্ডিকেটের কবলে হিলি সরকারি খাদ্য গুদাম, তালিকায় কৃষকের নাম থাকলেও সরবরাহকারী ব্যবসায়ীরা, শিরোনামে প্রকাশিত “দৈনিক সকালের বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন সংবাদের ভিত্তিতে ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে জেলা খাদ্য বিভাগ।
সোমবার দুপুরে দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসান তিন সদস্যের একটি তদন্ত টিম নিয়ে হিলি সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেন।
এ সময় তারা ধান সংগ্রহ কার্যক্রম, কৃষক তালিকা, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তদন্ত শেষে দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসান বলেন, সিন্ডিকেটের কবলে হিলি সরকারি খাদ্য গুদাম এমন একটি প্রতিবেদন হয়েছে যার ফলে তিন সদস্যের একটি টিম নিয়ে তদন্তে এসেছি।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদঘাটিত হবে এবং ভবিষ্যতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।