1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গরিব ও অসহায় রুগিদের জন্য হিলিতে দিনব্যাপি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

গরিব ও অসহায় রুগিদের জন্য হিলিতে দিনব্যাপি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে গরীব ও অসহায় চক্ষু রোগীদের জন্য সম্পুর্ন বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর আয়োজনে আজ বুধবার (১২আগস্ট) সকাল ১০টায় পাবলিক ক্লাব ও লাইব্রেরী প্রাঙ্গনে দিনব্যাপী এই চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি শানিনুর ইসলাম শাহিন,যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সাধারন সম্পাদক আরমান আলীসহ অনেকে।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম হিলির বিভিন্ন এলাকা থেকে আসা ২  শতাধিক নারী ও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করে।
সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই চক্ষু শিবির। এসময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামুল্যে তাদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে নিয়ে সম্পুর্ন বিনামুল্যে চোখের অপারেশন করে বাড়ি পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )