1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সরকারপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৮), উজিয়াল এলাকার মইদুল ইসলাম (৩২) এবং হাড়িয়ারকুঠি সরদারপাড়া এলাকার সাহেব আলী (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনাকালে ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম ও মইদুল ইসলামকে তিন মাস করে এবং সাহেব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। তারাগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )