
ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি’২০২৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক) এর চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক, জেলা ক্রীড়া সংস্থার সংগঠক মোঃ সামছুজ্জামান সামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব হোসেন বিটু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোছাঃ নাহিদা ইয়াছমিন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও সমাজ কল্যান বিদ্যাবীথি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ।
উপস্থিত ছিলেন বিশিস্ট সমাজসেবক মনিরুজ্জামান মনির ও মনিরুজ্জামান রুপম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন ইউসেপ রংপুর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।
এসএসসি ২০২৬ সালের ১১ জন জিপিএ ৫ ও ২০২৫ সালের জেএসসি বৃত্তি প্রাপ্ত ৩ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের পক্ষে আফছানা মীম ও আলামিন এবং তাসফিয়া জান্নাত তাদের প্রাপ্ত সাফল্যের জন্য স্কুলের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, ভালো বন্ধু নির্বাচন ও বাল্য বিবাহ সহ নানা বিষয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুল্যবান দিক নির্দেশনা দেন এবং ইউসেপ এর কারিগরি শিক্ষা-কার্যক্রমকে আরও সুদূরপ্রসারী করতে প্রয়োজনীয় সহযোগিতা র আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহানুল ইসলাম।
Related