1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
​ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

​ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩ জন দেখেছেন
ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের উদ্যোগে এক মনোরম পরিবেশে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া সমাজ থেকে মাদক দূর করতে তরুণদের ‘মাদককে না’ বলা এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাগিদ দেন।
​বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে পড়াশোনার পাশাপাশি যেকোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো: আজিজুর রহমান, পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আ: বা: মো: মাহমুদুন্নবী, রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মালেক নিয়াজ আরজু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুরের সেক্রেটারি ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাসিমা আমিন এবং আশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ ডা. রাফসান জানি।
​শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে প্রাইমারি স্কুলগুলোতে নিয়মিত মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
​সংবর্ধনা পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তিসহ নানা ধরনের আকর্ষণীয় পরিবেশনা উপস্থাপন করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
​

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )