1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার ধামশ্রেনী ইন্দারার পাড়ের আজিম উদ্দিন ছেলে শেখ ফরিদ (৪২) এবং পৌরসভার হায়াৎখাঁ গ্রামের জরিফ উদ্দিন সরদারের ছেলে আবেদ আলী (৬০)।

 

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দারারপাড় এলাকার আজিম উদ্দিন ছেলে শেখ ফরিদ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় উলিপুর থেকে ফকিরেরহাটগামী একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্বজনরা উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেখানকার চিকিৎসক শেখ ফরিদকে মৃত্যু ঘোষণা করে।

 

অপরদিকে, গত শনিবার সন্ধ্যায় উলিপুর পৌরসভার হায়াৎখাঁ হ্যালিপ্যাড এলাকায় বাড়ির সামনে হাঁটার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আবেদ আলীকে চাপা দেয়। গুরুত্বর আহত আবেদ আলী পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )