1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা তুষার গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা তুষার গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৫১ জন দেখেছেন
Oplus_131072
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে পুলিশ আটক করেছে। বুধবার (৩০ অক্টোবর)  দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক তুষার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার গভীর রাতে বাড়ীতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার তুষারকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )