1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সোনার দাম আরও বাড়ল, ভ‌রি ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সোনার দাম আরও বাড়ল, ভ‌রি ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩০ জন দেখেছেন
সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বা‌ড়ি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়া‌নোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। যা আজকে ছিল এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা।

বুধবার (৩০ অ‌ক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হবে। দীর্ঘদিন পর এবার সোনার পাশাপাশি রুপার দামও বাড়নো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে রুপার নতুন দাম হবে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা।

এর আগে ২২ অ‌ক্টোবর সোনার দাম বা‌ড়ি‌য়েছিল বাজুস। যা ২৩ অ‌ক্টোবর কার্যকর হয়, ওই দামে এতো‌দিন সোনা কেনা‌বেচা হ‌য়ে‌ছে। সেই হি‌সে‌বে আজ‌কে ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি বিক্রি হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হয়েছে। আজ পর্যন্ত রুপার দাম ছিল ২২ ক্যারেট প্রতি ভরি ২১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )