1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আব্দুল আউয়াল উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন গ্রেফতারকৃত আব্দুল আউয়াল। শুক্রবার গভীর রাতে বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
পরে গত ৪ আগস্ট হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আওয়ামী লীগের নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )