1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন দৈনিক সকালের বাণী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন দৈনিক সকালের বাণী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ি (কুড়িগ্রাম)
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি অনিল চন্দ্র রায়ের আয়োজনে মঙ্গলবার রাত ৮ টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি এমদাদুল হক মিলন সভাপতিত্বে ও দৈনিক প্রথম খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আরাবুর রহমান পাশা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সহযোগী অধ্যাপক সুনীল চন্দ্র রায়।
এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও খোলাকাগজের প্রতিনিধি এস এম আসাদুজ্জামান খলিল, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রভাষক সিদ্দিকুর রহমান, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও সহকারী প্রধান শিক্ষক  জাকারিয়া শেখ, নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন রায়, গংগাহাট বালিকা উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায়, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান বাবু, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ইউনুস আলী আনন্দ, দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন টুকু, সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি অনিল চন্দ্র রায়, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান,  প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নবিউল ইসলাম, তরুণ সাংবাদিক বিপুল মিয়া বেলাল, রণবীর চন্দ্র রায়সহ অনেকেই।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন কেক কেটে দৈনিক সকালের বাণী,র পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন পালন করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরা দৈনিক সকালের বাণী পত্রিকা ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )