বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নোট মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে। এর আগে
বিশ্ববাজারে আরও একবার কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (৩ জুলাই) লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৬৮ দশমিক ৫৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের
বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ‘ডিজিটাল লোন’ নেওয়ার সুযোগ তৈরি হলো বিকাশ গ্রাহকদের জন্য। এখন থেকে লোন নেওয়ার যোগ্য বিকাশ গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে অ্যাপ থেকেই নিতে পারছেন জামানতবিহীন এই ‘ডিজিটাল লোন’। বিকাশ এবং সিটি ব্যাংকের
নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে- ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর দুই ভাগেই বিভক্ত থাকবে বলে জানিয়েন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘অধ্যাদেশে যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি
এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৮১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৯
হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্ডের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ
প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের আগে নতুন নোট বিনিময়ের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময়ের নির্দেশনাও ছিল। কিন্তু হঠাৎ করেই ঈদ ঘিরে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক।
রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। এ সময়ে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবে সাধারণ