1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামা উপজেলা ইউএনওকে বদলিজনিত বিদায় | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

খানসামা উপজেলা ইউএনওকে বদলিজনিত বিদায়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ জন দেখেছেন
দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দীনের  বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১২ ডিসেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ  সভাকক্ষে  উপজেলা পরিষদ এর আয়োজনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দীনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষের  সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান  রবিউল আলম তুহিন,সহকারী কমিশনার (ভূমি) আশিক আহম্মেদ ,খানসামা থানা অফিসার ইনচার্জ নাজমুল হক , উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ  ইয়াসমিন আক্তার, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী,আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুলসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিদায়ী কর্মকর্তারা উপজেলা নির্বাহী অফিসার( ইউএন) মো.তাজ উদ্দীন বর্ণিল কর্মময় জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এক পর্যায়ে   আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন বিদায়ী কর্মকর্তার সামনের অনাগত দিনগুলোর জন্য এবং পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )