1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ জন দেখেছেন
oplus_0
ভূরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার ১৪ (ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি মুনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএ শাহজান মানিক ,সাংবাদিক রবিউল আলম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ,সাংবাদিক ও সুধিজনরা।

বক্তারা বলেন ১৪ ডিসেম্বর আমাদের ইতিহাসের এক গৌরবময় এবং বেদনার দিন। যারা নিজের জীবন দিয়ে জাতির মুক্তি নিশ্চিত করেছেন আমরা তাঁদের প্রতি জানাই গভী শ্রদ্ধা। আসুন, তঁদের আদর্শ ধারণ করি এবং নতুন প্রজন্মকে সেই গল্প জানাই, যাতে তারা ভবিষ্যতের জন্য দেশপ্রেম এবং নৈতিকতার আলোয় আলোকিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )