1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী মা ইলিশ আহরণ ও অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: জাল জব্দ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ভূরুঙ্গামারী মা ইলিশ আহরণ ও অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: জাল জব্দ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুংগামারীতে দুধকুমার নদের বিভিন্ন স্থানে ইলিশ মাছ আহরণের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা, অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে এই অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্হিত টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া কয়েকশ মিটার আটচায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে শেষ সপ্তাহ পর্যন্ত ভরা পূর্ণিমা ইলিশ মাছের ডিম পাড়ার সময়। এই সময়ে সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য মা ইলিশ মাছ উজানের নদীগুলো দিয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে।

এসময় যাতে ব্যাপক ভাবে মা ইলিশ নিধন করা না হয় সেজন্য বাংলাদেশ সরকার অক্টোবর মাসের ০৮ হতে ২৯ তারিখ পর্যন্ত ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশব্যাপী মা ইলিশ মাছ আহরণ, অবৈধ জাল ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে ,উপজেলার দুধকুমার নদেও সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। এ সময়  উপস্থিত ছিলেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও

উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, সহ দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন,সারারাত ধরে পরিচালিত অভিযানে দুধকুমার নদের চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার সামাদের ঘাট হতে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ আহরণের মাধ্যমে জলজ জীব-বৈচিত্র্য নিধনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। সরু ও চরবেষ্টিত নদী হওয়ার দূর হতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জেলেরা পালিয়ে যায়। মৎস্য প্রজাতির রক্ষায় এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )