1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতারা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতারা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বিকালে মহা নবমীতে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজাসহ নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁরা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের বিষয়ে খোঁজ নেন।
নাওডাঙ্গা জমিদারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন কালে সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করলে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি তার ইউনিয়নের ৭ টি পূজা মন্ডপের আজ মঙ্গলবার পরিদর্শনের পাশাপাশি পূজা শুরু থেকে সার্বক্ষণিক খোঁজ খবর অব্যাহত রেখেছেন।
এ সময় বিএনপির সভাপতি মজিবর রহমান মজি  দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। তবে অন্য বছরগুলোর চেয়ে এবছর আনন্দটা অনেক বেশি মনে হচ্ছে বলে জানিয়েছেন।
মন্দির পরিদর্শনকালে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )