রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনমো. আবু সুফিয়ান (৩৩), মো. সুলতান সরকার (৪৩), মো. জহির উদ্দিন (৩৫), মো. নাজিরুল ইসলাম (৩১), মো. সাইফুল ইসলাম (২৯) ও মো. তৈয়ব আলী (২৭)।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। জেলার বিভিন্ন থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।