1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে আল-হেরা একাডেমির ফলাফল  ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে আল-হেরা একাডেমির ফলাফল  ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষা/২৪ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১০টায় আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহঃঅধ‍্যাপক লতিফুর রহমান দুলাল, সহকারি অধ‍্যাপক আবুল বাশার ও সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের অন‍্যতম সদস‍্য মাওলানা মো. মাহবুবুল আলম বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা,পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিশেষে অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত,পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি।পরে ভূরুঙ্গামারী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো. নূরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )