মঙ্গলবার (৭ জানুয়ারী) উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসুচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। সেশন পরিচালনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন, জাইকা এক্সপার্ট বিমল কান্তি কুরি ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোফাখখারুল ইসলাম।
উল্লেখ্য, জাপানের উন্নয়ন সহযোগি জাইকার অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসুচিতে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।