1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পবিত্র শবে মেরাজ উপলক্ষে ৩ দিন ছুটি ঘোষণা কুয়েতে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ৩ দিন ছুটি ঘোষণা কুয়েতে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শবে মেরাজ উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। দেশটির সিভিল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি, (বৃহস্পতিবার) থেকে ১ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত ছুটি থাকবে কুয়েতে।

এই তিন দিন জরুরি পরিষেবা ব্যতীত সরকারি সব দপ্তর ও পরিষেবাকেন্দ্র বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে সরকারি ঘোষণায়। আরবি রজব মাসের ২৬ তারিখ পালিত হয় শবে মেরাজ। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহম্মদ (সা.) এ দিন আরশে আজিমে আরোহনের মাধ্যমে আল্লাহর দিদার (সাক্ষাৎ) লাভ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন বলে বিশ্বাস করেন মুসলিমরা।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে শবে মেরাজ আগামী ২৭ জানুয়ারি। তবে সপ্তাহান্তের (উইকএন্ড) ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত শবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )