1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান পুড়ে ভশ্মীভুত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান পুড়ে ভশ্মীভুত 

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পুরাতন বাজারের একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় কাদেরুল স্টোর নামের একটি দোকান পুড়ে ভশ্মীভুত হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে দোকানে থাকা প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে বলে জানান দোকান মালিক কাদেরুল ইসলাম।

দোকানদার ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ১১টায় কাদেরুল তার দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং মসজিদে মাইকিং করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতন বাজারে ভিতরে পুড়ে যাওয়া ওই দোকানটি মুদি দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )