1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু: সড়ক অবরোধ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু: সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন
রংপুর-সুন্দরগঞ্জ সড়কের বকশীরপুল এলাকায় একটি বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম নগরীর তালুক বকশী এলাকার বাসিন্দা এবং মনসুর আহমেদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা থেকে রংপুরগামী ওয়ালটন কোম্পানির একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে আনোয়ারা বেগমকে ধাক্কা দেয়। তিনি সড়কের পাশে তার স্বামীর সঙ্গে হাঁটছিলেন। ধাক্কা লাগার পর তিনি প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আনোয়ারার নাতি মোবারক কাবির জানান, তার নানী শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা শেষে মাহিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )