1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার (১ ফেব্রুয়ারি) স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। খবর বাসস’র। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানের মামুলি সংগ্রহ পায় টাইগ্রেসরা। ওপেনারদের ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পতনে রানের গতি কমে যাবার সাথে সাথে বড় সংগ্রহের সুযোগও শেষ হয়ে যায় বাংলাদেশের।

 

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা দলের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন । দুই ওপেনার দিলারা আকতার ১৬ বলে ২১ এবং মুরশিদা খাতুন ১২ বলে ১৩ রান করেন।  ওয়েস্ট ইন্ডিজের জানিলিয়া গ্লাসগো ১৫ রানে ৩ উইকেট নেন। ১০৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে পাওয়ার প্লেতে ২৬ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ওপেনারদের শিকার করেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

 

 

ডিয়েন্ড্রা ডটিনকে ১০ রানে থামিয়ে দেন  স্পিনার রাবেয়া খান। ডটিনের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের আরও দুই উইকেট শিকার করেন সুলতানা ও ফাহিমা। এতে ৬১ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে ৯ বল বাকী রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন সাবিকা গজনবি ও জাইদা জেমস। গজনবি ২৭ ও জেমস ১৪ রানে অপরাজিত থাকেন। সুলতানা ৩০ রানে ও ফাহিমা ১৪ রানে ২টি করে উইকেট নেন। ১২ রানে ১ উইকেট নেন রাবেয়া। ম্যাচ সেরা গ্লাসগো ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ডটিন। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে এবং দ্বিতীয়টি ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছিলো টাইগ্রেসরা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )