1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নই দাদার জানাজায় সারজিস আলম | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নই দাদার জানাজায় সারজিস আলম

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন
আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ দাদার তজির উদ্দীনের জানাজায় গিয়ে এ কথা বলেন সারজিস। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাদার দাফন কাজ সম্পন্ন করা হয়।
সারজিস আলম বলেন, ‘আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই। সবাইকে একদিন বিদায় নিতে হবে। দিন শেষে একটা সময় কয়েক গজ সাদা কাপড়ে মাটির নিচেই যেতে হবে।’ এ সময় দাদার জন্য দোয়া প্রার্থনা করে সারজিস আলম বলেন, দাদার এই জানাজাকে শুধু জানাজা না মনে করে একটি শিক্ষা মনে করি। আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে, কেউ মারা গেলে ৩ দিন, ১০ দিন বা ৪০ দিন পর একটি দোয়ার দাওয়াতের আয়োজন করা হয়। আমি এ বিষয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে দেশের বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, নবীর আমল থেকে এমন কোনো নিয়ম বা সংস্কৃতি ছিল না। এতে লাভের কোনো দিক নেই, তবে গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমাদের দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাই আমরা এমন কিছু করবো না, যা ইসলামের রীতিনীতি ছিল না।’
সারজিস আরও বলেন, ‘আমরা এমন কিছু করবো না পরবর্তীতে তার (দাদার) কষ্টের বা গুনাহের কাজ হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়নে যতগুলো এতিমখানা রয়েছে, এটা তাদের হক। আমরা পর্যায়ক্রমে সেই এতিমখানা গুলোতে দোয়ার ব্যবস্থা এবং তাদের খাওয়ার আয়োজন এতিমখানায় করবো। বাড়িতে যেটা হয়, সেটা আমরা করবো না।’
জানাজায় এ সময় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিসের পরিবারের সদস্যসহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন। উল্লেখ্য, সারজিস আলমের দাদা তজির উদ্দীন ৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )