


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী এ অভিনেত্রী। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন। লন্ডনে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘এবার লন্ডনে ‘বার অ্যাট ল’ পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই।’

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।