1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করলো হাবিপ্রবি ছাত্রদল | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করলো হাবিপ্রবি ছাত্রদল

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন
মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বর্তমানে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভুমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
এসময় হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ দাশ বলেন, যারা অপরাজনীতির সাথে জড়িত এবং ফ্যাসিস্ট আমলের যারা এখনো মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে তাদের প্রতিরোধ করবে ছাত্রদল। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে আহ্বায়ক বার্নার্ড পলাশ দাস এবং সদস্য সচিব ফরহাদ ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক সংক্ষিপ্ত র‍্যালী বের করে মহাসড়ক প্রদক্ষিণ করে হাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )