1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না’ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

‘গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, ‘‘তিনি বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ‘একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।’’

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতা আহমেদ আল-শারা। গত ডিসেম্বরে এই গোষ্ঠী নেতৃত্বাধীন সশস্ত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে রাশিয়ার পালিয়েছেন স্বৈরশাসক বাশার আল-আসাদ। দ্য রেস্ট ইজ পলিটিক্সকে আল-শারা বলেছেন, ‘‘ট্রাম্পের প্রস্তাব সফল হবে না।’’ তিনি বলেছেন, আমি বিশ্বাস করি কোনও শক্তিই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

হায়াত তাহরির আল-শামের যোদ্ধারা বাশার আল-আসাদকে উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর আহমেদ আল-শারাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিকভাবে সঠিক হবে না।আহমেদ আল-শারা বলেন, ‘‘৮০ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। যারা চলে গেছেন, তারা তাদের সিদ্ধান্তের জন্য আফসোস করেছেন। নিজেদের ভূখণ্ড ধরে রাখার ফিলিস্তিনি শিক্ষা সেখানকার প্রত্যেকটি প্রজন্মই গ্রহণ করেছে।’’

 

মিসর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো ফিলিস্তিনিদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার যে কোনও প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। সীমান্তের ওপারে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার যেকোনও পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দীর্ঘদিনের দাবি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করেছে আরব বিশ্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )