1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী সীমান্ত শূণ্যরেখার সিসি ক্যামারাটি খুলে নিলো বিএসএফ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী সীমান্ত শূণ্যরেখার সিসি ক্যামারাটি খুলে নিলো বিএসএফ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন

অবশেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিন বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিলো বিএসএফ। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ক্যামেরাটি খুলে নেয় বিএসএফ। বিএসএফের স্থাপিত ক্যামেরাটি খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এর সত‍্যতা নিশ্চিৎ করেছেন বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে ৯ ফেব্রুয়ারি রবিবার রাত দুইটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্যরেখায়  ভারতের অভ্যন্তরে দক্ষিন বাঁশজানি ঝাকুয়াটারী  (জোড়া) মসজিদের সামনে একটি ইউক্লিপটাস গাছের সাথে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।

ক্যামারাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিলো। ১০ ফেব্রুয়ারী সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এর সুরাহা হয়নি। পরে ১১ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১১টায় ওই সীমান্ত বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারন করতে সম্মতি প্রকাশ করে।

বৈঠকে বিজিবির পক্ষে নেত্রিত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ’র পক্ষে নেত্তৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )