1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নারীদের ফ্যাশন হাউস ললিতার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী  উদ্যাপন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সৈয়দপুরে নারীদের ফ্যাশন হাউস ললিতার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী  উদ্যাপন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
নারীদের হাল ফ্যাশনের নিত্যনতুন ব্যবহার্য পণ্য সামগ্রী ও সব রকমের পোশাক হাউস ললিতা শো-রুমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে (রংপুর রোড) একটি অভিজাত হোটেলে ওই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বিশালাকৃতির কেক কাটা হয়। কেকটি কাটেন প্রতিষ্ঠানটির যৌথ স্বত্ত¡াধিকারী ও নারী উদ্যোক্তা রোজীটি নাজনীন চৈতি ও শাহাবাজ নিপা। তারা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও শহরের অন্যতম নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।  এরপর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক তারা নিজ হাতে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলের হাতে হাতে তুলে দেন।
ললিতা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, রেজাউল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সাংবাদিক নওশাদ আনসারী, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা, মোস্তাফিজা বিনতে হোসেন শিলাসহ শহরের শতাধিক বিশিষ্ট নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
এর আগে আমন্ত্রিত অতিথি ও শহরের বিশিষ্ট নারী উদ্যোক্তা একে একে ফুল হাতে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। তারা ললিতার স্বত্ত¡াধিকারী রোজীটি নাজনীন  চৈতি ও শাহবাজ নিপাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত শহরের বিশিষ্ট নারী উদ্যোক্তাদের পদচারণায় অনুষ্ঠানস্থল একেবারে মুখরিত হয়ে উঠে। এরপর অনুষ্ঠানের আমন্ত্রিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
উল্লেখ্য, স্বনামখ্যাত ললিতা শো-রুমটি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতালে বিপরীতে অবস্থিত। গত বছরের (২০২৫ সাল) ৫ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল।  যদিও গত ৫ সেপ্টেম্বর এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।
কিন্তু গত ১৩ সেপ্টেম্বর বর্ণাঢ্য জামজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )