1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাপ ছাড়াই অনবরত পানি উঠছে টিউবওয়েলে | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চাপ ছাড়াই অনবরত পানি উঠছে টিউবওয়েলে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩২ জন দেখেছেন

ঝিনাইদহের কালীগঞ্জের পারশ্রীরামপুর গ্রামে চাপ ছাড়াই পানি উঠছে দুটি টিউবওয়েলে। দেখে মনে হচ্ছে ঝরণার পানি। গত চার মাস এভাবেই অনবরত পানি উঠছে দুই টিউবওয়েল থেকে।

 

 

স্থানীয়রা জানায়, পারশ্রীরামপুর গ্রামের পালপাড়ার রাস্তা পাশে গৃহস্থালির কাজের জন্য দুটি টিউবওয়েল স্থাপন করে স্থানীয় বাসিন্দা রনজিত কুমার ও অনিল কুমার। চার মাস আগে থেকেই ওই টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। প্রথমে বিষয়টি অবাক লাগলে এখন অনেকের কাছে তা স্বাভাবিক।

 

পারশ্রীরামপুর গ্রামের হরেন্দ্রনাথ বলেন, ‘আমাদের গ্রামের দুটি টিউবওয়েলে অনবরত পানি উঠেই যাচ্ছে। তবে কোন প্রকার চাপ দেওয়া লাগে না। আমাদের খাবার পানি এখান থেকেই নেওয়া হয়।’ একই গ্রামের নজরুল ইসলাম বলেন, আমাদের গ্রামে বেশ কিছু পাল পরিবার আছে। কুটি শিল্পের কাজের জন্য পাল পরিবারগুলো এ পানি ব্যবহার করে। অটো পানি ওঠার কারণে তাদের কাজ অনেক সহজ হয়ে গেছে।

ছবি: খবর সংযোগ

টিউবওয়েলের মালিক রনজিত কুমার জানান, দীর্ঘ  চার মাস ধরে এভাবেই পানি উঠছে। এই পানি সকল কাজে ব্যবহার ও খাওয়ার উপযোগী মনে করি। এমনকি আমরা নিয়মিত এ পানি পানসহ সকল কাজ ব্যবহার করছি।


অপর টিউবওয়েলের মালিক অনিল কুমার বলেন, হাতল চাপা লাগে না তাই আমাদের কুঠির শিল্পের কাজে বেশ উপকার আসছে। আমাদের কাজে পানির ব্যবহার বেশি থাকায় অনবরত পানি উঠার কারণে বেশ উপর্কত হচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )