1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শিরোপার লড়াইয়ে রাতে ব্রাজিল, সকালে আর্জেন্টিনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোপার লড়াইয়ে রাতে ব্রাজিল, সকালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭৬ জন দেখেছেন

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। ভিন্ন ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা। দুই দলের সামনেই শিরোপা জয়ের হাতছানি।

৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।

আজ রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দুই ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার যেকোনো এক দল জিতলে, আরেক দল হারলে যে জিতবে তারা চ্যাম্পিয়ন হবে। তবে দুই দলই যদি জেতে বা ড্র করে তাহলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। তখন দেখা হবে চূড়ান্ত পর্বের দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসেব। তবে সেই ম্যাচটি ড্র হওয়াতে চূড়ান্ত পর্বে দুই দলের গোল ব্যবধানই হবে বিবেচ্য বিষয়।

গোল ব্যবধানও সমান হয়ে গেলে, দেখা হবে চূড়ান্ত পর্বে গোল বেশি কে করেছে, সেটি। সেখানেও সমতা থাকলে বিবেচনায় আসবে লাল কার্ড কারা বেশি দেখেছে, সেটি এবং তারপর হলুদ কার্ড। এসবেও যদি ফলাফল বের করা সম্ভব না হয় তাহলে লটারির মাধ্যমে বাছাই করা হবে চ্যাম্পিয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )