1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা শুরু মঙ্গলবার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা শুরু মঙ্গলবার

বেরোবি প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকাত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর আড়াইটায় শহীদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করা হবে। উপাচার্যের সভাপতিত্বে শহীদ আবু সাঈদের বাবা ও শহীদ ফেলানির বাবা উদ্বোধন করবেন।

image_56337_1704881563

প্রশাসন থেকে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী এই বই মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় থাকছে ১৮টি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও পাঁচ দিনব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক-পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা।

প্রতিদিন দুপুর আড়াইটায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

 

 

বইমেলায় ২১ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার এবং সমাপনী দিনে উপস্থিত থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

আবু সাঈদ বইমেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো.শাহজাহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )