1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘স্বার্থবাদী’ বলে কটাক্ষ রাশমিকা মান্দানাকে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

‘স্বার্থবাদী’ বলে কটাক্ষ রাশমিকা মান্দানাকে

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ জন দেখেছেন

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনও সিনেমার কারণে কখনও আবার তার বহুচর্চিত বয়ফ্রেন্ডকে নিয়ে। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।  আবারও বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন।

সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। রশমিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে বলতে শোনা যায়, ‘আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। যার কারণে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। রাশমিকাকে কটাক্ষ করে এক নেটিজেনের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’ আরেকজনের ভাষ্য, ‘কতটা স্বার্থবাদী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়।’ রশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )