1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মৃত জিম্মিদের মরদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মৃত জিম্মিদের মরদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এসব মরদেহ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। ওই ৩৩তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পাঁচ জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরায়েলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে হামাস।

যে জিম্মিদের মরদেহ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে জানাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। গাজা থেকে মরদেহগুলো ইসরায়েলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স। ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি করা হবে। যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হবে।

কান পাবলিক ব্রডকাস্টার পাঁচ জিম্মির মরদেহের কথা বললেও; আরেক সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, ওইদিন চারটি মরদেহ ফেরত দেওয়া হবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার মৃত জিম্মিদের মরদেহ পাঠানোর পর আগামী শনিবার তিন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )