1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছা উপজেলা বিএনপির নতুন সভাপতি রাঙ্গা, সম্পাদক ডালেজ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

পীরগাছা উপজেলা বিএনপির নতুন সভাপতি রাঙ্গা, সম্পাদক ডালেজ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৮ জন দেখেছেন

দীর্ঘ ১৯ বছর পর রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ডালেজ নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে কমিটির নাম ঘোষণা করা হয়। সম্মেলনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নাজির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল নির্বাচিত হয়েছেন। ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

 

 

দ্বিতীয় অধিবেশনে সভাপতি, জ্যেষ্ঠ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। দুপুরে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সদস্যসচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

 

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম উদ্বোধক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ। এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )