1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডাক বিভাগের উদ্যোগে হাবিপ্রবির স্মারক ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ডাক বিভাগের উদ্যোগে হাবিপ্রবির স্মারক ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠিত

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী স্মারক ডাক টিকিট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনাজপুর ডাক বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠানটির টিএসসি চত্বরে ওই স্মারক ডাক টিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা।

এতে বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ডাক অধিদপ্তরের পরিচালক (স্ট্যাম্পস) কাজী মামুনুর রশিদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, উত্তরাঞ্চল রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ও বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক ড. উদয় শংকর বিশ্বাস এবং দিনাজপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. জাহেরুল হক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক বিভাগের দিনাজপুর বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রশিদুল হাসান এবং সঞ্চালনা করেন সহকারী পোস্ট অফিস পরিদর্শক মো. তইফুল ইসলাম তপু।

দিনব্যাপী স্মারক ডাকটিকিট প্রদর্শনীতে প্রায় দেড় শতাধিক ডাকটিকিট প্রদর্শন করা হয়।

বাংলাদেশ ডাক বিভাগের দিনাজপুর বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রশিদুল হাসান মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওই স্মারক ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ডাক বিভাগের সংরক্ষিত পুরাতন ডাকটিকিট সমূহ দেখে মুগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )