
রংপুরের গঙ্গাচড়া হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হাসান মৃধা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন গঙ্গাচড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক, ধামুর পূর্ব পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মহিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক আবু বক্কর সিদ্দিক।
আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সকল শহিদের সম্মানে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল পাভেলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
Related