1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও করায় চ্যানেল- ২৪ ও দৈনিক সকালের বাণী’র সাংবাদিকের উপরে হামলা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও করায় চ্যানেল- ২৪ ও দৈনিক সকালের বাণী’র সাংবাদিকের উপরে হামলা

লালমনিরহাট অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৬৯ জন দেখেছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বাঁধা দেয়ায় ইউপি সদস্যের হামলায় যুবদল ছাত্রদলের পাঁচ নেতাকর্মী ও ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত চারজনকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। অভিযুক্ত মূল হোতা স্থানীয় মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব আবু মহিষখোচা ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল মিয়ার নির্দেশে বালু উত্তোলনের কথা স্বীকার করেছেন। তার ইন্ধনেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ ঘটনায় শুক্রবার (২৮ ফেরুয়ারি) রাতে চ্যানেল-২৪ ও দৈনিক সকালের বাণী পত্রিকার লালমনিহাটর অফিস প্রধান সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল আদিতমারী থানায় ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে ওই রাতেই মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি অহেদুজ্জামান আবীর আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলায় আহতরা হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন মহিষখোচা ইউনিয়ন যুবলের সহ-সভাপতি সুমন মিয়া (৩৫), সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী জুয়েল (৩৭), মহিষখোচা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মমিন (২৬), যুবদল সদস্য নুর আলম (৩২)। এছাড়াও যুবদল সভাপতি ওয়াহেদুজ্জামান আবির প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেরুয়ারি) মধ্যরাতে মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান আবিরসহ যুবদলের বেশ কয়েকজন নেতা বালু বিক্রির খবর পেয়ে চন্ডিমারী গ্রামে যান। এখবর জানতে পেরে সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুলও ওই চন্ডিমারী গ্রামে যান। সেখানে তিনি দেখতে পান রাতের আঁধারে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। সাংবাদিক বকুল ঘটনাটি ভিডিও ধারণ করার সময় ইউপি সদস্য আবু তালেব আবু ও তার লোকজন তাকে বাঁধা দেয়। এক পর্যায়ে তারা তাকে গালিগালাজ করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং মারধরের চেষ্টা করে। এসময় হামলাকারীরা তার মোটরসাইকেল সহ চারটি মোটরসাইকেল  ভাঙচুর করে এবং ওই সাংবাদিকের ক্যামেরা, বুম সহ আনুষঙ্গিক জিনিসপত্র ছিনিয়ে নেয়।

সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল বলেন, “মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার প্রত্যক্ষ মদদে তিস্তা নদী থেকে প্রতিদিন রাতের আঁধারে ট্রাকে করে বালু উত্তোলন করে বিক্রি করছেন ইউপি সদস্য আবু তালেব ও তার লোকজন। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনও অভিযান চালাচ্ছে না। ভিডিও ধারণের সময় তারা হামলা চালায় এবং আমার ক্যামেরা, মোটরসাইকেল ও ব্যাগে থাকা অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। আমি থানায় অভিযোগ দিয়েছি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।”

মহিষখোচা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, একটি ভালো কাজে বাঁধা দিতে গিয়ে দলের নেতা-কর্মীসহ সাংবাদিকের উপর যাদের প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মহিষখোচা এলাকার একাধিক মানুষ অভিযোগ করে বলেন, এর আগে আওয়ামীলীগ সরকারের সময় তিস্তার বালু উত্তোলন করে একধিক মানুষ যেমন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। তেমনি আওয়ামীলীগ সরকারের পতনের পর আরেকটি দলের নেতারাও ঠিক একই কাজ করে যাচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য আবু তালেব আবু  বলেন, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতির নির্দেশে আমি বালু তুলতেছি। তবে আমি কাউকে হামলা করিনি। লেবারদের সাথে কি হয়েছে জানিনা। মহিষখোচা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিত হোচত বলেন, আমাদের দলের সভাপতি দুলালসহ দলের কতিপয় নেতারা এই বালু উত্তোলনের সাথে জড়িত। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবগত করেছি।

মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “সাংবাদিকের ওপর এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )