


কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত এই কমিটিতে সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোখলেছুর রহমানকে আহবায়ক ও আব্দুল হাইকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোখলেছুর রহমান।
এছাড়া ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক মিরণ মো. ইলিয়াস, গোলাম মোস্তফা, সাব্বির হোসেন মন্ডল, আনোয়ার হোসেন (নৌবাহিনী), ওমর আলী ব্যাপারী এবং মাহাবুব রশিদ মন্ডল, হাফিজুর রহমান (আর্মি), কে.এম ওসমান খন্দকার, আনোয়ার হোসেন আনু, প্রভাষক কবীর মনিরুজ্জামান মিলন, রেজাউল কবির দুলাল, আমিনুর রহমান, হায়দার আলী, ফরিদুল ইসলামসহ ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহবায়ক মোখলেছুর রহমান বলেন তারেক রহমানের নির্দেশে কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গত ১০ ফেব্রুয়ারিতে রাজিবপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।