1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিল সহযোগীরা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিল সহযোগীরা

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন
ঠাকুরগাঁও জেলা শহরের মন্দিরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক এক কিশোর আসামিকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (৫ ই মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে আট সদস্যের একটি দল ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়ায় তোঁতা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী পিও ইসলাম (১৭)-কে ১২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তবে গ্রেফতারের কিছুক্ষণ পরেই স্থানীয় আরিফ (২৬), রাজা (২৩), বিজয় (২২) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের উপস্থিতিতেই পিও ইসলামকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় সে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ছিল।
অভিযানের সময় একই বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মো. ইমরান আলী (২৩)-কে হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম কে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমরান আলীকে ১০০ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান বলেন, “অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )