দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা,উপ সহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।