1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রসিকে ১ লাখ ৩৩৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

রসিকে ১ লাখ ৩৩৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকায় আগামী ১৫ মার্চ দিনব্যাপী ১ লাখ ৩৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (১০ মার্চ) বিকেলে রসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার ও রসিকের প্রশাসক মো. শহিদুল ইসলাম এন ডি সি। প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এতে সভাপতিত্ব করেন।

 

 

সভার শুরুতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত একটি ডকুমেন্টারি উপস্থাপন করন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ। তিনি জানান, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রে সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশনসহ ৬৬৬ জন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে যদি কোনো শিশুর বমি বমি ভাব হয়েছে বা শিশুর ক্ষতি হয়েছে, এমন অভিযোগ না করে অভিভাবকদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ওই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

 

ক্যাম্পেইনে মায়েদের কাছে পুষ্টি বার্তা পৌঁছে দেয়া হবে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ও রসিক প্রশাসক মো. শহিদুল ইসলাম এন ডি সি বলেন, জন্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ রঙিন শাক-সবজি এবং হলুদ ফলমূল খেতে দিতে হবে। পরিবারের রান্নায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল করা করতে হবে- এসব বিষয়ে মায়ের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা পুষ্টি বার্তা প্রচার করবে।

 

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো, এটি শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে যে শিশুর ৬ মাসের কম বয়স এবং ৫ বছরের বেশি তাদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এমনকি ক্যাম্পেইনের দিন থেকে চার মাস আগে ভিটামিন ‘এ’ খাওয়া এবং অসুস্থ শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

 

সভায় বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী, রসিকের সচিব জয়শ্রী রানী রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল আলমসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং বিভিন্ন পদে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )