1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

পীরগাছায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম কৃষ্ণ চন্দ্র রবিদাস (৩৭)। তিনি ওই এলাকার মৃত বুলারাম রবিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজতালুক এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় কৃষ্ণ চন্দ্র রবিদাসকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা যায়।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )