


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরন্নবী চৌধুরী খোকনকে আটক করছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।তিনি সাবেক গভর্ণর, সাংসদ, উপজেলা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরীর জৈষ্ঠ পূত্র।
গত ৪ আগষ্ট ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার এজাহারভূক্ত আসামী। তিনি ৫ আগষ্টের পর থেকেই পলাতক ছিলেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ সাবেক উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন,গত ৪ আগষ্ট ভূরুঙ্গামারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা দুটি মামলার এজাহারভূক্ত আসামী।