1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ১৭৮ আরোহীসহ বিমানে আগুন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ১৭৮ আরোহীসহ বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানে ছয়জন ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন। বৃহস্পতিবারের (১৩ মার্চ) এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স’র আরোহীদের ডানার সাহায্যে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার উপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।

 

একটি ভিডিও ফুটেজে বোয়িং কোম্পানির উড়োজাহাজটির ডানায় জড়ো হওয়া যাত্রীদের দেখা গেছে, তাদের কারো কারো হাতে ছিল ব্যাগ। তার কাছেই উড়োজাহাজটির নিচের দিকে আগুন জ্বলছিল, ধোঁয়া ছড়িয়ে পড়ছিল আশপাশ।

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এফএএ বলেছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলতে থাকা উড়োজাহাজটির যাত্রীদের ডানা থেকে ফুলানো স্লাইডের সাহায্যে মাটিতে নামিয়ে আনা হয়। বোয়িংয়ের এই ডেনভারের কাছেই কলোরাডো স্প্রিং থেকে উড়েছিল, গন্তব্য ছিল টেক্সাসের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )