1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান রাজ্জাক নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান রাজ্জাক নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী – কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন তার ভাগিনা দুলাল মিয়া।

 

 

নিহতের স্বজনরা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা ঢাকা মেট্র –ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল হেলাল মাহামুদ জানান, দূর্ঘনার সাথেসাথে ট্রাক চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। এ বিষয়ে সড়ক আইনে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )